ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৮, ১৩ ডিসেম্বর ২০২০
আপডেট: ২০:৪৫, ১৩ ডিসেম্বর ২০২০

বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ

জাতীয় স্মৃতিসৌধ

জাতীয় স্মৃতিসৌধ

আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের ৪৯তম বিজয় দিবস। এ উপলক্ষে ধুয়ে মুছে রঙ তুলির আচরে প্রস্তুত করা হচ্ছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। বীর শহীদদের প্রাণ ভরে শ্রদ্ধা জানাবে বাঙালিরা বিজয় দিবসে।

করোনা মহামারীর কারণে ২৬ মার্চে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে পারেননি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ কেউই। এ বছর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ প্রাঙ্গণে না এলে তাদের পক্ষ থেকে প্রতিনিধিরা শ্রদ্ধা জানাবেন বলে জানিয়েছে গণপূর্ত বিভাগের কর্মকর্তারা।

করোনার প্রভাব একটু কমে আসায় সাধারণ মানুষের জন্য সীমিত আকারে খোলা থাকবে বীর শহীদদের রক্তে গাঁথা এই স্মৃতিস্তম্ভ। ভিআইপিরা শ্রদ্ধা নিবেদন শেষে চলে যাওয়ার পর স্বাস্থ্যবিধি মেনে ২০০ জনকে গ্রুপ করে স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য নিবেদনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করবে সাধারণ জনগণ।

জাতীয় স্মৃতিসৌধের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই হারুনুর রশিদ বলেন, জাতীয় স্মৃতিসৌধে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করার জন্য। সব বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছি। আগামী দুই-এক দিনের ভেতর তথ্য সংগ্রহের কাজ শেষ হবে। সেই সঙ্গে নতুন করে কেউ স্মৃতি সৌধের আশপাশের এলাকায় আশ্রয় নিতে পারবে না। নিরাপত্তার জন্য এবার স্মৃতিসৌধ এলাকার ৩২টি পয়েন্টে সিসিটিভি ক্যামেরা যুক্ত করা হয়েছে।

বাংলাদেশ গণপূর্ত বিভাগের ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোসলেহ উদ্দিন বলেন, অনেক আগে থেকেই মহান বিজয় দিবস উদযাপনের জন্য জাতীয় স্মৃতিসৌধে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে কাজ করে যাচ্ছে আমাদের কর্মকর্তা-কর্মচারীরা। আশা করি আগামীকাল ১৫ ডিসেম্বরের মধ্যে জাতীয় স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত হবে। জনসাধারণের প্রবেশ ১৫ তারিখ পর্যন্ত পুরোপুরি নিষেধ। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে সবকিছু করা হচ্ছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়