নিজস্ব প্রতিবেদক
‘মৌলবাদীরা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে’
সংগৃহীত ছবি
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, স্বাধীনতার ৪৯ বছর পরও মৌলবাদীরা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। তাদের শিকড় অনেক গভীরে, তাদেরকে সমূলে ধ্বংস করতে হবে।
আজ (সোমবার) সকালে রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, আলবদর, রাজাকার তারা নিশ্চিত হয়েছিল পরাজয় ছাড়া তাদের আর কোনো পথ নেই। যখন দেশ স্বাধীন হলো, তখন তারা চেষ্টা করলো এদেশ যেন নেতাশূন্য থাকে, অকার্যকর হয়, বুদ্ধি শূন্য হয়। এমন উদ্দেশ্য নিয়ে তারা পরিকল্পিত ভাবেই তালিকা ধরে ধরে নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যাকাণ্ড চালালো। এতদিন পরে আবার সেই মৌলবাদী গ্রুপের আস্ফলন দেখা যাচ্ছে। তারা ধর্মের নামে মিথ্যাচার করছে। এই স্বাধীনতার ৫০ বছরের প্রাক্কালে তাদের যে বক্তব্য সেটা নিশ্চয়ই জাতির জন্য অশনি সংকেত।
মন্ত্রী বলেন, পাকিস্তান আমলে ২৩ বছর, বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমান ১০ বছর, এরশাদ ১০ বছর, খালেদা জিয়া ১০ বছর, মোট ৩০ বছর মৌলবাদীদের পৃষ্ঠপোষকতা করেছিল তারা। যার ফলে তাদের শিকড় অনেক গভীরে। শুধু দেশে নয়, দেশের বাহিরে যারা আমাদের স্বাধীনতা বিরোধী ছিলেন তাদেরও এখানে পৃষ্ঠপোষকতা আছে। তার নজির আপনারা লক্ষ্য করেছেন। এদের সমূলে ধ্বংস করতে হবে এ দেশ থেকে।
মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে ও শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বধ্যভূমির আদলে মানব ভাস্কর্য রচনা করেছে কেন্দ্রীয় খেলাঘর আসর। শ্রদ্ধা নিবেদন ও এসব দেখতে রায়ের বাজারের বধ্যভূমি স্মৃতিসৌধে মানুষের ঢল নামে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























