ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৫৪, ১৪ ডিসেম্বর ২০২০

‘আজকের শপথ- অপশক্তির বিষবৃক্ষ সমূলে উৎপাটন করব’

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

স্বাধীনতার এত বছর পরেও সাম্প্রদায়িক অপশক্তি ষড়যন্ত্র করে যাচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আজকের শহীদ বুদ্ধিজীবী দিবসে আমাদের শপথ হবে, অপশক্তির যে বিষবৃক্ষ এখনও ডালপালা বিস্তার করে আছে তা সমূলে উৎপাটন করব।

আজ (সোমবার) সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

ভাস্কর্য ইস্যুতে বিএনপির নীরবতার বিষয়ে তিনি বলেন, বিএনপির নীরবতার কারণ তো পরিষ্কার। পেছন থেকে মদদ দিচ্ছে তারা। তারাই এ সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষক,জঙ্গিবাদের পৃষ্ঠপোষক এটা প্রমাণিত।

শহীদ বুদ্ধিজীবী দিবসে উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে এদিন সকাল সাড়ে ৮টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান কাদের। এ সময় তার সঙ্গে দলের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়