নিজস্ব প্রতিবেদক
শপথ নিচ্ছি- সত্যিকারের গণতন্ত্রকে পুনরুদ্ধার করব: ফখরুল
সংগৃহীত ছবি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। মানুষের বাকস্বাধীনতা কেড়ে নেয়া হয়েছে। আমরা মুক্তিযোদ্ধাদের কথা বলার স্বাধীনতা চাই। আজকের এই বুদ্ধিজীবী দিবসে শপথ নিচ্ছি, আমরা একাত্তরের স্বাধীনতার চেতনা পুনরুদ্ধার করব ইনশাআল্লাহ।
আজ (সোমবার) সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
ফখরুল বলেন, আজ বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। মানুষের বাকস্বাধীনতা কেড়ে নেয়া হয়েছে। ১৯৭১ সালে দেশকে অকার্যকর করার পরিকল্পনার অংশ হিসেবে শহীদ বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। সেসময় প্রতিভাবান মেধাবীদের হত্যা করা হয়েছে। তারা চেয়েছিল এ দেশকে অকার্যকর করতে। এখনো সেটা হচ্ছে।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন আমাদের শহীদ জিয়াউর রহমান। গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলেন বেগম খালেদা জিয়া। সেই গণতন্ত্রকে আজ হত্যা করা হয়েছে। সেই মুক্তিযুদ্ধের চেতনাকে আজ হত্যা করা হয়েছে।
বিএনপি মহাসচিব আরো বলেন, আমরা অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি চাই। আমরা মুক্তিযোদ্ধাদের কথা বলার স্বাধীনতা চাই। আমরা আজ শপথ গ্রহণ করতে চাই, আমরা একাত্তরের স্বাধীনতার চেতনা পুনরুদ্ধার করব ইনশাআল্লাহ।
তিনি বলেন, আজ মুক্তিযুদ্ধের চেতনা অবরুদ্ধ। জনগণের মত প্রকাশের স্বাধীনতা নেই। মুক্তচেতনার স্বাধীনতা নেই। সেই পরিস্থিতি থেকে উদ্ধার করে সত্যিকার অর্থে একটি গণতন্ত্র প্রতিষ্ঠা করব।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























