নিজস্ব প্রতিবেদক
আদালত অবমাননা
নিঃশর্ত ক্ষমা চাইলেন প্রতিরক্ষা সচিবসহ পাঁচজন
ফাইল ছবি
আদালতের আদেশ অবমাননা করায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও বর্তমান প্রতিরক্ষা সচিব মো. আবু হেনা মোস্তফা কামালসহ ৫ শিক্ষা কর্মকর্তা নিঃশর্ত ক্ষমা চেয়েছেন।
আজ (সোমবার) আপিল বিভাগ তাদের ক্ষমা মঞ্জুর করে আদালত অবমাননা থেকে অব্যাহতি দিয়েছেন।
গত ৭ ডিসেম্বর এ ৫ জনকে তলব করেন আপিল বিভাগ।
এরই পরিপ্রেক্ষিতে স্বশ রীরে আদালতে হাজির হন সাবেক শিক্ষা ডিজি ও বর্তমান প্রতিরক্ষা সচিব আবু হেনা মোস্তফা কামাল।
অন্য চার কর্মকর্তা হলেন- প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. রমজান আলী, গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম, গাইবান্ধার সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুস সালাম এবং গাইবান্ধার সদর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুমুল ইসলাম।
গাইবান্ধা সদর উপজেলার বিউটি বেগম ২০০৮ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষায় প্রথম হন। কিন্তু তাকে নিয়োগ না দিয়ে পরীক্ষায় দ্বিতীয় হওয়া নাজমা সুলতানাকে নিয়োগ দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নিয়োগ না পেয়ে গাইবান্ধার সহকারী জজ আদালতে মামলা করেন বিউটি বেগম।
মামলার শুনানি নিয়ে আদালত পরীক্ষায় প্রথম হওয়া বিউটি বেগমকে নিয়োগ দিতে নির্দেশ দেন। পরে জেলা জজ ও হাইকোর্টেও সে আদেশ বহাল থাকে। এর বিরুদ্ধে আপিল শুনানি করে সর্বোচ্চ আদালত ২০১৭ সালের ৩ অগাস্ট ১৫ দিনের মধ্যে বিউটি বেগমকে নিয়োগ দিতে নির্দেশ দেন। কিন্তু তারপরও নিয়োগ না পাওয়ায় বিউটি বেগম আদালত অবমাননার অভিযোগ আনেন ওই কর্মকর্তাদের বিরুদ্ধে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























