ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৭, ১৪ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৫:৫৮, ১৪ ডিসেম্বর ২০২০

দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১৭৯৯, মৃত্যু ৩৭

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরো ৩৭ জন  মারা গেছেন। একই সময়  নতুন ১ হাজার ৭৯৯ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। 

দেশে করোনায় মোট মৃত্যুবরণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৮৯ জনে। নতুন শনাক্তদের নিয়ে দেশে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৯২ হাজার ৩৩২ জন।       

সোমবার (১৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে থেকে এ সকল তথ্য পাওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৬ হাজার ৮২৮ টি।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৯৪৯ জন। এই নিয়ে দেশে করোনাভাইরাস থেকে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ৪ লাখ  ২৩ হাজার ৮৪৫ জনে।  

দেশে করোনা আক্রান্ত প্রথম ব্যক্তি শনাক্ত হয়েছিল গত ৮ মার্চ। আর দেশে ভাইরাসটির সংক্রমণে প্রথম মৃত্যু হয়েছিল ১৮ মার্চ।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়