নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৯:৫৩, ১৪ ডিসেম্বর ২০২০
২৭ জানুয়ারি চসিক নির্বাচন
ফাইল ছবি
চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচন আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সোমবার নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর এ কথা জানান।
ইসি সচিব বলেন, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চসিকের নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রত্যেকটি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে নির্বাচন হবে। মেয়র প্রার্থী ছাড়া অন্য প্রার্থীদের নতুন করে মনোনয়ন নেয়ার কোনো সুযোগ নেই।
তিনি জানান, যেসব ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মৃত্যু হয়েছে সেখানে নতুন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারবেন। সংরক্ষিত ওয়ার্ড-৬, সাধারণ ওয়ার্ড ৩০, ৩৭ ও ৪০ নম্বর ওয়ার্ডে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়া যাবে। প্রার্থীতা প্রত্যাহার করা যাবে ৭ জানুয়ারি পর্যন্ত।
করোনা মহামারির কারণে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন পিছিয়ে যায়। তাই যেহেতু আগে ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন জমা, বাছাই, প্রত্যাহারের সব প্রক্রিয়া শেষে প্রার্থী চূড়ান্ত হয়ে গিয়েছিল, সেই প্রার্থীরাই এ নির্বাচনে অংশ নেবেন।
এ বছরের ২৯ মার্চ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনের কথা ছিল। কিন্তু করোনাভাইরানের কারণে নির্ধারিত তারিখের এক সপ্তাহ আগে ভোট স্থগিত করা হয়।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























