ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৮, ১৫ ডিসেম্বর ২০২০

বিজয় দিবসের প্রহর গুনছে জাতীয় স্মৃতিসৌধ

বিজয়ের মাস ডিসেম্বরের ১৫ তারিখ আজ। আর মাত্র কিছু ঘন্টা পরেই পূবের আকাশে দেখা যাবে বাঙালি জাতির বিজয়ের দিনে ওঠা সূর্য। সেই প্রতীক্ষাই গুনছে গোটা জাতি।

মহান স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের প্রতি নতশিরে শ্রদ্ধা জানাতে প্রস্তুত রাজধানীর সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ। প্রতি বছরের মতো এবছরও স্থানটিতে গৌরব আর বুকের চাপা শোক নিয়ে এখানে সমবেত হবেন হাজারো মানুষ। বাংলাদেশের স্বাধীনতা বিজয়ের এই দিনটিতে স্মৃতি হয়ে ফিরে আসবে একাত্তরের বিধ্বংস ভয়াল দিনগুলোও।  

তবে করোনার কারণে এ বছর মার্চ মাস থেকে বন্ধ রয়েছে স্মৃতিসৌধ। যে কারণে বাতিল করা হয়েছিল ২৬ মার্চের সব কার্যক্রম। দীর্ঘদিন পরে বিজয় উদযাপনে ফের খুলে দেওয়া হচ্ছে স্মৃতিসৌধ। তবে সামাজিক দূরত্ব ও নিরাপত্তা নিশ্চিতে কর্তৃপক্ষ থাকবে সতর্ক।

বরাবরের মত দিবসটির প্রথম প্রহরে জাতির বীর সন্তানদের উদ্দেশে বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজনীতিবিদ, কূটনীতিকসহ বিশিষ্ট জনেরা। এরপর খুলে দেওয়া হবে সর্বস্তরের মানুষের জন‌্য। বিজয় উদযাপনে প্রতি বছরের মতো এবারও সেজে উঠেছে স্মৃতিসৌধ।

এরইমধ্যে পুরো স্মৃতিসৌধ প্রাঙ্গণ ধুয়ে মুছে সাজিয়ে তোলা হয়েছে। বর্ণিল ফুলের চারা রোপণ ও রঙ তুলির আঁচরে সাজিয়ে তোলা হয়েছে পুরো সৌধ চত্বর। লাল, নীল, হলুদ বাতির ঝলকানিতে রাতের আকাশেও জানান দিচ্ছে বিজয়ের স্বাদ। এছাড়া, নিরাপত্তার জন্য সৌধ এলাকায় সিসি ক্যামেরা লাগানোর কাজও সম্পন্ন করা হয়েছে।

জানা গেছে, বিজয় দিবসকে সামনে রেখে গত ১৫ দিন ধরেই পুরো সৌধ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্য্য বর্ধনের কাজ করছেন গণপূর্ত বিভাগের ৬৫ জনসহ বাইরের প্রায় আরও ৫০ জন কর্মচারী। সৌধ স্তম্ভসহ পুরো এলাকা ধুয়ে ফেলার পর শহীদ বেদী থেকে প্রধান ফটক পর্যন্ত পায়ে হাঁটার লাল ইটের হেরিংবন্ড পথকে লাল ও সাদা রঙের আঁচরে আরও দৃষ্টিনন্দন করে তোলা হয়েছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃতে নয় মাস স্বশস্ত্র মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের এই দিন বিকেলে রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে) হানাদার পাকিস্তানী বাহিনী যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে নতুন রাষ্ট্র বাংলাদেশের।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়