নিজস্ব প্রতিবেদক
‘আমি শেখ হাসিনা, বিজয় দিবস উপলক্ষে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি’
প্রতিকৃতি: আইনিউজ
মহান বিজয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের জনসাধারণকে শুভেচ্ছা জানিয়েছেন। দেশের প্রায় ১৭ কোটি মোবাইল ব্যবহারকারীকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৪৫ সেকেন্ডের একটি অডিও বার্তা পাঠানো হয়েছে।
অডিও বার্তায় প্রধানমন্ত্রীর কণ্ঠে শোনা যায় বিজয় দিবসের শুভেচ্ছা বার্তা। ৪৫ সেকেন্ডের অডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘আসসালামু আলাইকুম, আমি শেখ হাসিনা। বিজয় দিবস উপলক্ষে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘আমাদের মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ ২৪ বছরের সংগ্রামের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি।’
‘করোনাভাইরাস আমাদের জীবনের বেশিরভাগ ক্ষেত্রে বাধাগ্রস্ত করেছে; কিন্তু তারপরও আমি আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আপনাদের সকলকে স্বাস্থ্য নির্দেশনা মেনে বিজয় দিবস উদ্যাপনের আহ্বান জানাচ্ছি’ অডিও বার্তায় বলেন প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, ‘আমরা এই দেশকে একটি উন্নত, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত এবং অসাম্প্রদায়িক বাংলাদেশে পরিণত করার মাধ্যমে লাখ লাখ শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাই।’
‘ভালো থাকুন, সুস্থ থাকুন’ বলে বার্তাটি শেষ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিষয়টি নিয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘আমরা সব সময়ই এ ধরনের উদ্যোগ নিই। এবার প্রধানমন্ত্রীর ভয়েস মেসেজ দিয়েছি। দেশের সব মোবাইল ফোন (সচল সংযোগ) ব্যবহারকারী পর্যায়ক্রমে প্রধানমন্ত্রীর স্বকণ্ঠের শুভেচ্ছা বার্তা পাবেন।
তিনি জানান, দেশের সব মোবাইল অপারেটরই তার গ্রাহককে এই মেসেজ পাঠাবে। ১৩ ডিসেম্বর থেকে মোবাইলে ভয়েস মেসেজ পাঠানো শুরু হয়েছে। ১৬ ডিসেম্বর পর্যন্ত এটা চলমান থাকবে।
অপারেটরগুলোর এতো মেসেজ একসঙ্গে পাঠানোর সক্ষমতা না থাকায় কয়েকদিনে ধাপে ধাপে পাঠানো হচ্ছে। তিনি নিজেও গ্রামীণফোন ও টেলিটক থেকে এই মেসেজ পেয়েছেন বলে জানান।
আইনিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























