নিজস্ব প্রতিবেদক
‘চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছি’
ফাইল ছবি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমরা চট্টগ্রাম নগরীতে মেট্রোরেল নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছি। চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের যে প্রত্যাশা, তা পূরণ করা হবে।’
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রামের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত এক আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘উন্নয়নের ব্যাপারে শেখ হাসিনার সরকার অত্যন্ত আন্তরিক। আমি চট্টগ্রামবাসীকে আশ্বস্ত করতে চাই, শেখ হাসিনার সরকার আপনাদের সঙ্গে আছে। মহিউদ্দিন চৌধুরী, আক্তারুজ্জামান বাবু যে স্বপ্ন দেখেছেন, আমরা চট্টগ্রামকে সেই অপরূপ সাজে সজ্জিত করবো।’
তিনি বলেন, ‘চট্টগ্রামে আমরা অনেক কাজ করেছি। গতকাল আমি কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মাণাধীন টানেলের দ্বিতীয় টিউবের নির্মাণ কাজের উদ্বোধন করেছি। আশা করছি এক বছরের মধ্যে কর্ণফুলী টানেল নির্মিত হবে এবং দক্ষিণ চট্টগ্রামের উন্নয়নের-অর্জনের বিশাল দরজা খুলে যাবে। কক্সবাজারের সঙ্গে চট্টগ্রামকে সংযুক্ত করবে। চট্টগ্রাম হবে সাংহাই নগরীর মতো ওয়ান সিটি টু টাউন। একদিকে ব্যবসা-বাণিজ্য, অন্যদিকে এগিয়ে যাবে কলকারখানা স্থাপনের কাজ। অপরূপ সাজে সজ্জিত হবে চট্টগ্রাম।’
এসময় তিনি আগামী সিটি করপোরেশন নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে সর্বাত্মক প্রয়াস চালানোর আহ্বান জানান।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























