নিজস্ব প্রতিবেদন
`আলোচনার মাধ্যমে` ভাস্কর্য বিতর্ক বন্ধ করতে চান স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
বাংলাদেশের চলমান ভাস্কর্য বিতর্ক নিরসনের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেছেন ইসলামিক দলের নেতারা।
সোমবার (১৪ ডিসেম্বর) রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় এই বৈঠক বসে। বৈঠক শেষে হেফাজতের নেতারা জানিয়েছেন বৈঠক সন্তোষজনক হয়েছে।
তবে ইসলামী চিন্তাবিদদের সাথে বৈঠকের পর 'আলোচনার মাধ্যমে' সমস্যা সমাধানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আজ (মঙ্গলবার) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের গত রাতের বৈঠকের ব্যাপারে জানান।
তিনি সাংবাদিকদের বলেন, ইসলামী চিন্তাবিদরা এর আগে যে পাঁচটা লিখিত প্রস্তাব দিয়েছিল, সবগুলো নিয়ে আলোচনা হয়েছে। এই আলাপ আলোচনার মাধ্যমে দুই পক্ষ ঐক্যমত্যে পৌছাতে পারবে বলে তিনি বিশ্বাস করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন "আমরা যতটুকু আলাপ করেছি তাতে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। তারা আবেদন জানিয়েছে কেউ যাতে রাস্তায় নেমে এসে ভাঙচুর না করে। কেউ যেন এসে শান্তি-শৃঙ্খলা ভঙ্গ করে অরাজক পরিস্থিতি তৈরি না করে-এই ব্যাপারে তারা আমাদের সাথে সম্পূর্ণ ঐকমত্যে এসেছে"।
তিনি বলেন, "ফেসবুকে যে নানা ধরণের উত্তেজনা ছড়ানোর প্রয়াস চলছে সেগুলোর বিরুদ্ধে তারাও কথা বলছেন, তারা বলেছেন এগুলো নিয়ন্ত্রণ করতে। আমাদের দীর্ঘ আলোচনা হয়েছে। কোন রকম সরকার-বিরোধী আন্দোলন যাতে না হয় সেটাও আহ্বান তারা রেখেছেন"।
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে কওমি মাদ্রাসার সম্মিলিত শিক্ষা বোর্ড- হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান মাহমুদুল হাসানের নেতৃত্বে আলেমদের একটি প্রতিনিধি দল অংশ নেন। এদের মধ্যে ছিলেন আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ, মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, মাওলানা নূরুল ইসলাম জিহাদী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুসলেহ উদ্দিন গওহরপুরী প্রমুখ অংশ নেন।
বৈঠক শেষে হেফাজতে ইসলামের নায়েবে আমির নুরুল ইসলাম জিহাদী গণমাধ্যমকে জানান, আলোচনা সফল ও সন্তোষজনক হয়েছে, আলোচনা চলবে।
আলোচনার মাধ্যমে শেষ করতে চাই
তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন ,সংবিধান বিরোধী হলে সেগুলো মানার তো আমাদের কোন শক্তি নেই। আমরা সংবিধানের বাইরে যাবো না, আমরা কারো ধর্মীয় সেন্টিমেন্টে আঘাত করতে চায়না, আলোচনার মাধ্যমে শেষ করতে চাই।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন কখনো নতজানু রাজনীতি আওয়ামী লীগ করে না। আমাদের সরকার সবকিছু স্পষ্ট করে জানিয়ে দিয়েই করেন। সংবিধানের বাইরে আমরা কোন কিছুই করবো না , তার মানে এই নয় আমরা কোন ধর্মকে অবজ্ঞা করবো। আমরা ধর্মীয় সংস্কৃতি মেনে , ধর্মীয় বিধান মেনে চলছি এবং চলবো।
মুজিব মিনারের প্রস্তাব
"তারা বলছেন যেখানে মূল ভাস্কর্য করা হচ্ছিল সেখানে মুজিব মিনার করা যায় কিনা, তারা এইগুলা বলছেন। আমরা বলেছি আমরা আলোচনার মাধ্যমে এটা শেষ করছি", বলেন আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, কোন সিদ্ধান্ত হয় নি যে ভাস্কর্য ওখানে থাকবে না ওখান থেকে সরিয়ে নেব, কোন সিদ্ধান্ত হয় নি এই জায়গায় অন্য কিছু হবে। এগুলো আলোচনার মাধ্যমে শেষ হবে। ভাস্কর্য যেখানে আছে সেখানে থাকবে কি থাকবে না সবগুলো নিয়ে আলোচনা করছি।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























