নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩৪, ১৬ ডিসেম্বর ২০২০
করোনায় আক্রান্ত প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক
ডা. এবিএম আবদুল্লাহ
দেশের প্রথিতযশা মেডিসিন বিশেষজ্ঞ, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক, একুশে পদকপ্রাপ্ত ইউজিসি অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ করোনা আক্রান্ত হয়েছেন।
সোমবার ডা. আবদুল্লাহকে রাজধানীর গ্রিন লাইফ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, গত কয়েকদিন থেকেই তিনি সর্দি-কাশি ও হালকা জ্বরে ভুগছিলেন। সতর্কতা হিসেবে নিয়ম মেনে বাসাতেই অবস্থান করছিলেন। সোমবার কভিড-১৯ পরীক্ষার রিপোর্টে পজেটিভ ধরা পরে। এরপর বিকেলেই তাকে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়।
ডা. এবিএম আবদুল্লাহর মেয়ে ডা. সাদিয়া সাবাহ, জামাতা ডা. ইমতিয়াজ আহমেদ রাজন বলেন, ‘সর্দি-কাশির পাশাপাশি কিছুটা শারীরিক দূর্বলতাও রয়েছে । পুরোপুরি সুস্থতার জন্য তারা পরিবারের পক্ষে দেশবাসীর দোয়া চেয়েছেন।’
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























