ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৩, ১৬ ডিসেম্বর ২০২০

করোনা সনদ ছাড়া যাত্রী বহন, সৌদি এয়ারলাইনসকে জরিমানা

ফাইল ছবি

ফাইল ছবি

নিষেধাজ্ঞার পরও করোনা নেগেটিভ সনদ ছাড়া যাত্রী আনার কারণে সৌদি এয়ারলাইনসকে (সাউদিয়া) দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট এ জরিমানা করেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, গত সোমবার সকাল ৮টা থেকে গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত মোট ২৩টি ফ্লাইটে চার হাজার ৫৬ জন যাত্রী এসেছে। এসব ফ্লাইটের ছয়টিতে সনদ ছাড়া আরো ২৬৫ জন যাত্রী এসেছে। এর মধ্যে রিয়াদ থেকে আসা সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটেই ২৫৯ জন যাত্রী করোনা নেগেটিভ সনদ ছাড়া আসে। তারা সবাই প্রবাসী শ্রমিক। 

শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান বলেন, করোনা নেগেটিভ সনদ ছাড়া যাতে এয়ারলাইনসগুলো যাত্রী না আনে সে ব্যাপারে বিভিন্ন সময় আমরা সতর্ক করেছি। এরপর জরিমানা শুরু করেছি। এতে করোনা আক্রান্ত রোগী আসা কমতে শুরু করেছে।

তিনি আরো বলেন, সনদ ছাড়া আসা যাত্রীদের উত্তরার দিয়াবাড়ী ও আশকোনা হজ ক্যাম্পের সরকারি দুটি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়