নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৭:৫১, ১৬ ডিসেম্বর ২০২০
বিনম্র শ্রদ্ধায় বীর শহীদদের স্মরণ করছে জাতি
স্মৃতিসৌধে সর্বস্তরের জনতার শ্রদ্ধা নিবেদন
আজ ১৬ ডিসেম্বর। বাঙালির বিজয়ের দিন। এদিনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ভিড় করেছে সর্বস্তরের জনতা। বিনম্র শ্রদ্ধায় জাতি স্মরণ করছে একাত্তরের বীর যোদ্ধাদের।
বুধবার (১৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টায় জাতীয় প্যারেড স্কয়ারে ৩১বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা।
ভোর সাড়ে ৬টার পর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামিম উজ জামান ও প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের নেতৃত্বে মন্ত্রিসভার পক্ষ থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় স্মৃতিসৌধ। তখন আসতে শুরু করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা।
সকাল নয়টার দিকে ভিড় তুলনামূলকভাবে বেশি ছিল। তবে তা ছিল অন্যবারের চেয়ে কম। করোনার স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রেও খানিকটা শৈথিল্য দেখা গেছে।
শহীদদের সম্মান জানাতে অনেকে পরিবার নিয়ে এসেছেন। কেউ এসেছেন বন্ধু-বান্ধবদের সঙ্গে নিয়ে।
এদিকে বিজয় দিবস উদযাপনে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় নেয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা। স্মৃতিসৌধ প্রাঙ্গণে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শতাধিক সদস্য।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























