নিজস্ব প্রতিবেদক
ভাস্কর্য ভাঙচুরকারীদের বিচার হবে প্রচলিত আইনে: আইনমন্ত্রী
ফাইল ছবি
যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করেছে, রাষ্ট্র তাদের ক্ষমা করবে না উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, রাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিচার করা হবে।
আজ (বুধবার) বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিজয় দিবসের এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন আইনমন্ত্রী। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন।
ভাস্কর্যের বিরোধিতাকারীদের উদ্দেশ্যে অনুষ্ঠানে মন্ত্রী বলেন, পরিষ্কার বলে দিতে চাই এসব অপপ্রচার বন্ধ করেন। তা না হলে আইন তার নিজস্ব গতিতে চলবে। তখন আপনাদের কেউ ক্ষমা করবে না।
আইনমন্ত্রী বলেন, যারা ১৯৭১ সালে পরাজিত হয়েছিল, তারা ৭২ থেকে ৭৫ সাল পর্যন্ত ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে হত্যা করেছে। ১৯৭৫ থেকে ’৯৬ ও ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত তারাই চেষ্টা করেছিল কীভাবে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করা যায়। বাংলাদেশের মাটি থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা হয়। তাদের সে অপচেষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে ব্যর্থ হয়েছে। তারা এখনো ষড়যন্ত্র বন্ধ করেনি। সুতরাং তাদের সম্পর্কে জনগণকে সজাগ থাকতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূইয়া, পৌরসভার মেয়র এমরান উদ্দিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী প্রমুখ।
আলোচনা শেষে ৬০ জন শহীদ মুক্তিযোদ্ধার পরিবারকে সম্মাননা দেওয়া হয়। চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার পান বিজয়ীরা।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























