নিজস্ব প্রতিবেদক
ভ্যাকসিন আনতে সব প্রস্তুতি রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
ফাইল ছবি
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, সব ঠিক থাকলে আগামী বছরের জানুয়ারির শেষের দিকে বাংলাদেশ ভ্যাকসিন পাবে। এ ব্যাপারে আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।
আজ (বুধবার) দুপুরে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানিয়েছেন।
মন্ত্রী বলেন, করোনা মোকাবিলায় বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের তৎপরতা সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।
মহামারির মধ্যেও জিডিপি প্রবৃদ্ধি অব্যাহত থাকার ব্যাপারে তিনি বলেন, করোনার কারণে অনেক বড় বড় দেশে স্থবিরতা দেখা দিয়েছে। কিন্তু বাংলাদেশে সবকিছু ঠিকমত চলছে। আমেরিকার অর্থনীতি ১৫ ভাগ এবং ভারত সাত ভাগ পিছিয়েছে। কিন্তু বাংলাদেশে উন্নয়নের চাকা ঘুরছে বলেই আমরা পাঁচ ভাগ এগিয়েছি।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সব জেলায় মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনা হয়েছে। দেশে ৩৮টি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























