নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের প্রতিটি প্রচেষ্টাতে পাশে থাকবে চীন
ফাইল ছবি
ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, সোনার বাংলা গড়তে কৌশলগত অংশীদার হিসেবে চীন সবসময় বাংলাদেশের পাশে থাকবে। একইসঙ্গে বাংলাদেশের ভবিষ্যতের প্রতিটি প্রচেষ্টাতে পাশে থাকবে চীন।
আজ (বুধবার) বিজয় দিবস উপলক্ষে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রদূত লি জিমিং বলেন, বাঙালি জাতির এই গৌরবময় দিনে, আমি সরকার এবং চীন জনগণের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাতে চাই।
‘শুভ বিজয় দিবস। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের স্বাধীনতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ আশ্চর্যজনকভাবে দাঁড়িয়েছিল, যেটা কেবল সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির ক্যারিশম্যাটিক নেতৃত্ব এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বারা সম্ভব হয়েছিল। বঙ্গবন্ধু, ৪ জাতীয় নেতা, মুক্তিযোদ্ধা, এবং একাত্তরের সব শহীদকে শ্রদ্ধা জানাতে আমি আজ আপনাদের সঙ্গে যোগদান করছি।’
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহান নেতৃত্বে উন্নয়নের রোল মডেল হয়ে বাংলাদেশ এখনো একটি আশ্চর্যজনক হয়ে দাঁড়িয়েছে, যিনি তার পিতার মতো একের পর এক জাতীয় অর্জনের মাধ্যমে বিশ্বকে অবাক করে দিয়েছেন, যা অনেকেই অসম্ভব বলে মনে করেছেন।
লি জিমিং বলেন, কোভিড-১৯ মহামারি মোকাবিলা ও তার নেতৃত্ব এতটাই অসাধারণ এবং দ্রুত দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য দেশের উন্নয়নের লক্ষ্যে এগিয়ে যাওয়ার সময়োচিত পদক্ষেপগুলো ইতোমধ্যে সাড়া ফেলেছে।
‘জয় বাংলা! জয় বঙ্গবন্ধু! চীন-বাংলাদেশের বন্ধুত্ব চিরকাল বেঁচে থাকুক।’
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























