ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৫২, ১৬ ডিসেম্বর ২০২০

পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এমএ হাসেম লাইফ সাপোর্টে

এমএ হাসেম

এমএ হাসেম

করোনায় আক্রান্ত হয়ে পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এমএ হাসেম রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন।

বুধবার (১৬ ডিসেম্বর) বিকেলে তার অক্সিজেন স্যাচুরেশন ১০০ এর নিচে নেমে আসে। করোনা শনাক্তের পর গত ১১ ডিসেম্বর এম এ হাসেমকে হাসপাতালে ভর্তি করা হয়।

ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক ও সিটি ব্যাংকের সাবেক চেয়ারম্যান এমএ হাসেমের ছেলে আজিজ আল কায়সার জানান, করোনা পজিটিভ হওয়ার পরে বাবাকে ১১ ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে। তিনি তার বাবার জন্য দোয়া চেয়েছেন।

আইনিউজ/এসডিপি

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়