ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

আবহাওয়া ডেস্ক

প্রকাশিত: ১৫:৩১, ১৭ ডিসেম্বর ২০২০

আগামী তিন দিনে শীতের প্রকোপ বাড়বে

ফাইল ছবি

ফাইল ছবি

আগামী তিন দিনে শীতের প্রকোপ বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এর পাশাপাশি রাতের তাপমাত্রা আরো কমতে পারে।

বৃহস্পতিবাত সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল চট্টগ্রামের সীতাকুণ্ডে, ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপ মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি একটা অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য সতর্কবার্তা নেই এবং কোন সংকেতও দেখাতে হবে না।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়