নিজস্ব প্রতিবেদক
‘২০৩০ সালে দেশের রিজার্ভ ৫০ বিলিয়ন ডলারে উন্নীত হবে’
ফাইল ছবি
২০৩০ সালের মধ্যে দেশের রিজার্ভ ৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
আজ (বৃহস্পতিবার) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে ভার্চুয়াল মাধ্যমে সংবাদ বিফ্রিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, আগামী বাজেটের আগেই রিজার্ভের অর্থ বিনিয়োগের পরিকল্পনা চূড়ান্ত করা হবে। বিজয়ের মাসে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪২ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। এটা কিভাবে সর্বোত্তম বিনিয়োগ করা যায় সে বিষয়ে স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্টাডি করছেন।
তিনি বলেন, রিজার্ভের মূল ভিত্তি হচ্ছে রেমিট্যান্স, এটি ব্যাংকের মাধ্যমে আসে। যে সময় ব্যাংকগুলোর চাহিদার চেয়ে বেশি রেমিট্যান্স আসে তখন তারা বাজারে বিক্রি করি। বাজারে বিক্রি করলে কিনে নেয় বাংলাদেশ ব্যাংক এবং মূলত এ কারণেই রিজার্ভ বাড়ে।
এ সময় মন্ত্রী বলেন, জুলাই থেকে নভেম্বর পাঁচ মাসে ১১ বিলিয়ন ডলার অর্জন করেছি। বছরের টার্গেটের ৬০ শতাংশ পাঁচ মাসে চলে এসেছে। এই ফ্লো অব্যাহত রাখতে পারলে রিজার্ভ ফান্ড বেড়ে যাবে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























