নিজস্ব প্রতিবেদক
জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে জেবিক এর সমঝোতা সই
সংগৃহীত ছবি
এলএনজি, নবায়নযোগ্য জ্বালানি, জলবিদ্যুৎ ও জ্বালানি দক্ষতা বৃদ্ধি, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা, বর্জ্য থেকে বিদ্যুৎ প্রভৃতি খাতে সহযোগিতা ও অর্থায়নে বাংলাদেশকে সহযোগিতা করবে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জেবিক)। এজন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে জেবিক এর সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
আজ (বৃহস্পতিবার) মন্ত্রণালয়ের পক্ষে স্বারকে স্বাক্ষর করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং জেবিক এর পক্ষে স্বাক্ষর করেছেন ডেপুটি গভর্নর হায়াশি নবুমিৎসু।
ভার্চুয়াল সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে অন্যান্যের মাঝে সিনিয়র সচিব মো. আনিছুর রহমান, জাপানে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ, পেট্রোবাংলার চেয়ারম্যান এবিএম আব্দুল ফাত্তাহ, বিপিসির চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, বাংলাদেশের নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি, জেবিক এর নিউ এনার্জি অ্যান্ড পাওয়ার ফাইন্যান্স ডিপার্টমেন্ট-২-এর মহাপরিচালক তামাকি নাওকি সংযুক্ত ছিলেন।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, উন্নয়ন সহযোগী হিসেবে জাপান আমাদের পরিক্ষিত বন্ধু। জাইকা সেই ১৯৭৪ সাল থেকেই বাংলাদেশেকে সহযোগিতা করে আসছে। বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন, বিতরণ, ভূগর্ভস্থ বিতরণ ব্যবস্থা, জিআইএস সাব-স্টেশন, চর বা দুর্গম এলাকায় বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা, স্মার্ট মিটার, ভাসমান সোলার পাওয়ার প্ল্যান্ট, বর্জ্য থেকে বিদ্যুৎ, বায়ু বিদ্যুৎ, সোলার গ্রিড, উচ্চ ক্ষমতার বিতরণ নেটওয়ার্ক প্রভৃতি উপখাতে বিনিয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে। উন্নত প্রযুক্তি ব্যবহারকে আমরা সকল সময় স্বাগত জানাই।
জেবিক এর ডেপুটি গভর্নর বলেন, বাংলাদেশ ক্রমবর্ধমান অর্থনীতির দেশ। বাজারের আকার ক্রমে ক্রমেই বাড়ছে। জাপানিজ কোম্পানি ও ব্যবসায়ীদের বাংলাদেশে কাজ করার আগ্রহ বাড়ছে। এই সমঝোতা স্মারকটি বাংলাদেশ ও জাপান এর মধ্যে বিদ্যমান সম্পর্ক আরো জোরদার করবে।
বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয় জানায়, বিদ্যুৎ ও জ্বালানির অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প ও কার্যক্রমে অর্থায়নই এই সমঝোতা স্মারক মূল লক্ষ্য।
সমঝোতা স্মারকের আওতায় এলএনজি এবং গ্যাস ভ্যালু চেইন, নবায়নযোগ্য জ্বালানি, জলবিদ্যুৎ ও জ্বালানি দক্ষতা বৃদ্ধি, বিদ্যুৎ ও জ্বালানির সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা, বর্জ্য থেকে বিদ্যুৎ প্রভৃতি খাতের বিভিন্ন উপখাতে সহযোগিতা ও অর্থায়নের বিষয় রয়েছে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























