ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:২৬, ১৭ ডিসেম্বর ২০২০

ইতিহাদ এয়ারলাইনসকে ২ লাখ টাকা জরিমানা

ফাইল ছবি

ফাইল ছবি

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) আদেশ অমান্য করে ২৫৪ জনের ফ্লাইটে একজন করোনা রোগীকে এনেছে  ইতিহাদ এয়াওয়েজ। ফলে ২ লাখ টাকা জরিমানা গুনল এয়ারলাইনসটি।

বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের এই জরিমানা করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মেজিস্ট্রেট আলী আফরোজ।

মেজিস্ট্রেট আলী আফরোজ বলেন, 'দায়িত্বহীন আচরণের জন্য এয়ারওয়েজের পাশাপাশি যাত্রীকেও শাস্তি দেওয়া হয়েছে। তাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

কোভিড আক্রান্ত ওই যাত্রীকে চিকিৎসার জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ফ্লাইটের বাকী ২৫৩ যাত্রী যে যার মতো বাড়ি চলে গেছেন।

বিমানবন্দর সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে ২৫৪ জন যাত্রী নিয়ে ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইট ঢাকা এসে পৌঁছে। যাত্রীদের মধ্যে একজন কোভিড পজিটিভ ছিলেন৷ যাত্রীর সাথে আনা আরটি-পিসিআর পরীক্ষার সনদেই পরিষ্কারভাবে তাকে কোভিড পজিটিভ হিসাবে চিহ্নিত করা ছিল৷ তবে আবুধাবি এয়ারপোর্টে ইতিহাদ কর্তৃপক্ষ যাত্রীর রিপোর্ট খেয়াল না করেই ফ্লাইটে তুলে দেয়। তবে বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তার রিপোর্ট সনাক্ত করে তাকে আটকে ফেলে। 

তিনি আরও জানান, ইতিহাদ এয়ারওয়েজ তাদের ভুল স্বীকার করায় তাদের দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে৷ এছাড়াও করোনায় আক্রান্তের তথ্য গোপন করায় ওই যাত্রীর কাছ থেকে জরিমানার তিন হাজার টাকা আদায় করে হাসপাতালে পাঠানো হয়েছে। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়