ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৫, ১৮ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৬:১৭, ১৮ ডিসেম্বর ২০২০

দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১৩১৮, মৃত্যু ২৫

করোনাভাইরাস। ফাইল ছবি

করোনাভাইরাস। ফাইল ছবি

দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরো ২৫ জন  মারা গেছেন। একই সময়  নতুন ১ হাজার ৩১৮ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।    

দেশে করোনায় মোট মৃত্যুবরণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ২১৭ জনে। নতুন শনাক্তদের নিয়ে দেশে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪ লাখ  ৯৮ হাজার ২৯৩ জন।        

শুক্রবার (১৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে থেকে এ স কল তথ্য পাওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৩৩৬ টি। 

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ২৪ জন। এই নিয়ে দেশে করোনাভাইরাস থেকে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ৪ লাখ ৩৩ হাজার ৬১৪ জনে। 

দেশে করোনা আক্রান্ত প্রথম ব্যক্তি শনাক্ত হয়েছিল গত ৮ মার্চ। আর দেশে ভাইরাসটির সংক্রমণে প্রথম মৃত্যু হয়েছিল ১৮ মার্চ।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়