নিজস্ব প্রতিবেদক
‘ভার্চুয়াল আদালত অত্যন্ত দক্ষতার সঙ্গে বিচার কাজ চালু রেখেছেন’
ফাইল ছবি
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, কোভিড-১৯ চলাকালে প্রধান বিচারপতির নেতৃত্বে বাংলাদেশের বিচার বিভাগ অভাবনীয় সাফল্য দেখিয়েছে। এ সময় বিচারকরা অত্যন্ত দক্ষতার সঙ্গে ভার্চুয়াল আদালত পরিচালনা করে দেশে বিচার কাজ চালু রেখেছেন।
আজ (শুক্রবার) বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ প্রধান অতিথি ছিলেন।
করোনাকালে ভার্চুয়াল আদালত পরিচালনার মাধ্যমে বিচার বিভাগের দক্ষতা ও সক্ষমতার পরিচয় ফুটে উঠেছে বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী। বিচার বিভাগের আজকের এ অবস্থানের পেছনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের কথাও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, সুপ্রিম কোর্ট বিগত ৪৮ বছরে আইনের শাসন প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য অনেক অবদান রেখেছেন। ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল, বঙ্গবন্ধু হত্যা মামলা ও জেলহত্যা মামলার বিচার এবং ১৯৭১ এর মানবতা বিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের অবদান ভুলবার নয়।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আজকের বাংলাদেশ সুপ্রিম কোর্ট সম্পূর্ণ স্বাধীন। কিন্তু, এ অবস্থানে পৌঁছানোর জন্য কঠিন সংগ্রাম করতে হয়েছে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























