ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৫, ১৮ ডিসেম্বর ২০২০

বাংলাদেশেই ভ্যাকসিন উৎপাদন হবে: ডিজি 

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান বলেছেন, আমাদের দেশের বেশ কয়েকটি বেসরকারি ফার্মাসিউটিক্যালস কোম্পানির করোনা ভ্যাকসিন তৈরির সক্ষমতা আছে। টেকনোলজি ট্রান্সফার করা হলেই দেশে উৎপাদনের কাজ শুরু হবে।

এ বিষয়ে ওইসব দেশের কোম্পানিগুলোর সঙ্গে কথা চলছে বলেও জানান তিনি।

আজ (শুক্রবার) দুপুরে ঝিনাইদহের এফএনএফ নামে একটি ফার্মাসিউটিক্যালস পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন মেজর জেনারেল মাহবুবুর রহমান।

পরিদর্শনকালে ঔষধ প্রশাসনের উপ-পরিচালক সালাহউদ্দিন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি এন হাইজিন বিভাগের প্রফেসর ড. বাহানুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়