ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৬, ১৮ ডিসেম্বর ২০২০

সবজির দাম এখন এত কম!

ফাইল ছবি

ফাইল ছবি

দু’একটি বাদে প্রায় সব ধরনের সবজি এখন ‘পানির দরে’ বিক্রি হচ্ছে। যা এক-দেড় মাস আগে কল্পনাও করা যায়নি। শুক্রবার রাজধানীর বিভিন্ন খুচরা কাঁচাবাজারে বেশিরভাগ সবজি ২০ থেকে ৩০ টাকার মধ্যে বিক্রি হতে দেখা যায়। অথচ মাত্র কিছুদিন আগেও ৭০ থেকে ৮০ টাকা কেজির নীচে কোন সবজি পাওয়া যায়নি।

ব্যবসায়ীরা বলেছেন, বাজারে এখন শীতকালীন সবজির ব্যাপক সরবরাহ। দিনদিন এ সরবরাহ বাড়ছে। ফলে দাম কমছে সবজির। তারা বলেন, সবজির দাম সামনে আরো কমবে।

উল্লেখ্য, চলতি বছর দেশে পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে চার দফা বন্যায় সবজিক্ষেত নষ্ট হওয়ায় চড়া দামে বিক্রি হয় সব ধরনের সবজি। এতে বিপাকে পড়ে স্বল্প আয়ের মানুষ।

কাওরানবাজার, শান্তিনগর ও তুরাগ এলাকার নতুন বাজারে খোঁজ নিয়ে দেখা যায়, বিভিন্ন ধরনের সবজির মধ্যে বাজারভেদে শিম ২০ থেকে ২৫ টাকা, মূলা ১৫ থেকে ২০ টাকা, পটল, বেগুন ২৫ থেকে ৩০ টাকা, ঢেঁড়স ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অথচ মাস দুয়েক আগেও প্রতি কেজি শিমের দাম ছিল ১২০ টাকা। মূলা, পটল, বেগুনের দামও ছিল বেশ চড়া।

দাম কমেছে ফুলকপি, বাঁধাকপিরও। মৌসুমের শুরুতে যে ফুলকপি, বাঁধাকপির দাম ছিল ৪০ থেকে ৫০ টাকা তা এখন ১৫ থেকে ২০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। দাম কমার তালিকায় রয়েছে লাউ, কুমড়া ও করল্লাও। ৫০ থেকে ৬০ টাকার লাউ, কুমড়া এখন বিক্রি হচ্ছে ২০ থেকে সর্বোচ্চ ৩০ টাকার মধ্যে। আর করল্লার কেজি বিক্রি হচ্ছে ৪০ টাকার মধ্যে। যা কিছুদিন আগেও ৬০ থেকে ৭০ টাকা ছিল।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়