নিজস্ব প্রতিবেদক
‘প্রতিটি ইউনিয়নে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ হবে’
ফাইল ছবি
দেশের প্রতিটি ইউনিয়নে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
আজ (শুক্রবার) বিকেলে নওগাঁর মহাদেবপুরে জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, প্রতিটি ভাস্কর্য আওয়ামী লীগের নেতা-কর্মীরা পাহারা দেবেন। কেউ ভাস্কর্যে হাত দেওয়ার দুঃসাহস করলে প্রতিবাদ নয়; প্রতিহত করা হবে। দেশে উগ্রবাদি গোষ্ঠী আবারো মাথা চাড়া দেয়ার চেষ্টা করছে। আমাদের সবাইকে এ বিষয়ে সোচ্চার থাকতে হবে।
দেশের প্রতিটি স্কুল, কলেজ ও মাদ্রসায় বাধ্যতামূলকভাবে শহীদ মিনার নির্মাণের কথাও বলেন তিনি।
ছাত্রলীগের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আদর্শে ছাত্রলীগের নেতাকর্মীদের গড়ে উঠতে হবে। ছাত্রলীগে কোনো মাদকাসক্ত, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজের স্থান হবে না বলেও হুঁশিয়ারি দেন।
সম্মেলনে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুর মোর্শেদের সভাপতিত্বে এসময় শহিদুজ্জামান সরকার এমপি, ছলিম উদ্দিন তরফদার এমপিসহ কেন্দ্রীয় ও স্থানীয় ছাত্রলীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























