ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:২২, ১৯ ডিসেম্বর ২০২০

জয়পুরহাটে বাস-ট্রেন সংর্ষে নিহত ১০

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ট্রেনের সঙ্গে সংঘর্ষে বাসের ১০ যাত্রী নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ছয়জন।

আজ (শনিবার) সকালে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন জয়পুরহাট জেলা প্রশাসক মো. শরিফুল ইসলাম।

তিনি জানান, এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে করে দেখা হবে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, পার্বতীপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি রাজশাহীর দিকে যাচ্ছিল। এ সময় পাঁচবিবি থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস জয়পুরহাটে যাওয়ার পথে পুরানাপৈল রেলগেটে উঠে পড়ে। এতে ট্রেন ওই বাসটিকে ধাক্কা দেয়। ফলে ঘটনাস্থলেই ১০ জন নিহত হয়। আহত হয় ছয়জন। তাৎক্ষণিক হতাহতের পরিচয় পাওয়া যায়নি।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়