ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৪৯, ১৯ ডিসেম্বর ২০২০

জয়পুরহাটে ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পুরানাপৈলে ট্রেন-বাস সংঘর্ষে ১০ জন নিহতের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) নাসির উদ্দিনকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়। অন্য সদস্যরা হলেন- পাকশী বিভাগীয় প্রকৌশলী-২ আব্দুর রহিম, পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) আশিষ কুমার মণ্ডল, পাকশী বিভাগীয় মেডিক্যাল অফিসার শাকিল আহমেদ।  

আজ (শনিবার) সকাল সোয়া ৭টার দিকে পুরানাপৈলে লেবেল ক্রসিং রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। 

বৈধ লেভেল ক্রসিং থাকলেও গেটম্যান না থাকার কারণে মূলতঃ এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।  

পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) শাহীদূল ইসলাম জানান, দুর্ঘটনাস্থলে পার্বতীপুর লোকোসেড ও ঈশ্বরদী লোকাসেড থেকে রিলিফ ট্রেনের উদ্ধার কর্মীরা ইতোমধ্যে রওয়ানা হয়েছে। প্রকৃত কারণ এখনো জানা যায়নি। তদন্ত কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে দুর্ঘটনার কারণ খুঁজে বের করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়