ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৫৩, ১৯ ডিসেম্বর ২০২০

তেঁতুলিয়ায় তাপমাত্রা নামলো ৭ ডিগ্রিতে, শীতে জবুথবু মানুষ

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ক্রমশ তাপমাত্রা নিচে নামতে শুরু করেছে। গত ৫ দিন ধরে টানা ১০ ডিগ্রি থেকে ৭ ডিগ্রিতে এসে নেমেছে। উত্তর থেকে বয়ে আসা পাহাড়ি হিমেল হাওয়া ও মৃদু শৈত্যপ্রবাহের পাশাপাশি ঘন কুয়াশায় জবুথবু প্রাণীকূল। এতে দুর্ভোগে পড়ছে নিম্ন আয়ের মানুষেরা।

আজ (শনিবার) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা তেঁতুলিয়ার চলতি শীত মৌসুমে এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা। 

দেখা গেছে, শীতের দাপটে কর্মহীন হয়ে পড়েছেন নিম্নআয়ের মানুষ। এদিকে খেটে খাওয়া দিনমজুর ও ভ্যান, রিকশাচালকরা যাত্রীর অভাবে বেকার সময় পার করছেন।

অন্যদিকে সকাল থেকে সূর্যের মুখ দেখা গেলেও উত্তাপ কম থাকায় জবুথবু সাধারণ মানুষ। এদিকে শীতের কারণে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। বেশি করে আক্রান্ত হচ্ছে শিশুসহ বয়স্করা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র সহকারী আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ  জানান, শনিবার (১৯ ডিসেম্বর) সকাল ৯টায় ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিকে শুক্রবার (১৮ ডিসেম্বর) ৯ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়