ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৭, ১৯ ডিসেম্বর ২০২০
আপডেট: ১২:৩৯, ১৯ ডিসেম্বর ২০২০

জয়পুরহাটে দুর্ঘটনা: রেলক্রসিং এর গেট খুলে ঘুমিয়েছিলেন গেটম্যান

সংগৃহীত

সংগৃহীত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পুরানাপৈলে ট্রেন-বাস সংঘর্ষে ১০ জন নিহতের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনার ব্যাপারে জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মো. সালাম কবির জানিয়েছেন, জয়পুরহাটে বাস ও ট্রেনের সংঘর্ষের সময় রেলক্রসিংয়ের গেট খোলা ছিল। আর এসময় গেটম্যানও ঘুমিয়ে ছিলেন।

দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করে এই তথ্য জানিয়েছেন পুলিশ সুপার (এসপি) মো. সালাম কবির।

এর আগে শনিবার সকাল ৭টার দিকে জয়পুরহাটের পুরানাপৈল এলাকায় ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত বেশ কয়েকজনকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

জয়পুরহাট ফায়ার সার্ভিস কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, পাঁচবিবি থেকে ছেড়ে আসা জয়পুরহাটগামী একটি বাস পুরানাপৈল রেলগট অতিক্রমকালে পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি ট্রেন ওই বাসকে ধাক্কা দিলে বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রেনটি লাইনচ্যুত হয়। ফায়ার সার্ভস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। এখন পর্যন্ত ১১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছে আরও ৬ জন। তাদের জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা প্রশাসক শরিফুল ইসলাম, পুলিশ সুপার সালাম কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে রেল কর্তৃপক্ষের কাউকে এখনো ঘটনাস্থলে দেখা যায়নি।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়