নিজস্ব প্রতিবেদক
ইসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতিকে ৪২ বিশিষ্ট নাগরিকের চিঠি
ফাইল ছবি
অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারসহ নানা অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়েছে দেশের ৪২ জন বিশিষ্ট নাগরিক।
আজ (শুক্রবার) বিষয়টি নিশ্চিত করেছেন চিঠিতে স্বাক্ষরকারী সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার।
গত ১৪ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক ইসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে সুজনের দেওয়া চিঠিটি রাষ্ট্রপতির দফতরে জমা দিয়েছেন বলে জানান তিনি।
বদিউল আলম মজুমদার বলেন, আমরা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি। সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে ইসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির কাছে অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কী কী অনিয়মের অভিযোগ উত্থাপন করা হয়েছে জানতে চাইলে সুজন সম্পাদক বলেন, ইসির নানা রকমের আর্থিক অনিয়ম রয়েছে- এর মধ্যে প্রশিক্ষণ না দিয়ে প্রশিক্ষণ ভাতা তুলে নেওয়া, নির্বাচন কমিশনারদের প্রটোকলের বাইরে গিয়ে একাধিক গাড়ি ব্যবহার করা, বিভিন্ন সময় ক্ষমতার অপব্যবহার, নির্বাচনে কারচুপি, অনিয়ম সংক্রান্ত সুনির্দিষ্ট কিছু বিষয় রয়েছে।
চিঠিতে স্বাক্ষরকারী বিশিষ্ট জনদের মধ্যে রয়েছেন- সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, অর্থনীতিবিদ ড. আকবর আলী খান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মানবাধিকার কর্মী সুলতানা কামাল, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সুজনের সভাপতি এম হাফিজউদ্দিন খান, অধ্যাপক মইনুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিকসহ অনেকে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























