ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৭, ১৯ ডিসেম্বর ২০২০

রাজধানীতে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে উপর্যুপরি কোপ

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর পশ্চিম মালিবাগে বাসার ভেতরে ঢুকে রাবেয়া বেগম (৩৫) নামের এক প্রবাসীর স্ত্রীকে উপর্যুপরি কুপিয়েছে দুর্বৃত্তরা।

আজ (শনিবার) সকাল ৭টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহতাবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতের ছেলে তানভীর হোসেন জানান, তারা পশ্চিম মালিবাগ ডাক্তার গলির ২২ নম্বর বাসার দোতলায় দুই ভাই ও এক বোন নিয়ে নিজেদের ফ্ল্যাটে থাকেন। তার বাবা শাহাদাত হোসেন কুয়েত প্রবাসী। 

তিনি আরো জানান, রাতে আমরা আলাদা আলাদা রুমে ঘুমিয়ে ছিলাম। সকালে মায়ের চিৎকারে রুমে গিয়ে তাকে বিছানার উপর রক্তাক্ত অবস্থায় দেখতে পাই। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।

কে বা কারা বাসায় ঢুকে মাকে এলোপাতারি ছুরিকাঘাত করেছে। কি কারণে ছুরিকাঘাত করেছে তা বলতে পারেননি তিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, আহতাবস্থায় গৃহবধূকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়