নিজস্ব প্রতিবেদক
‘জয়ী হতে নয়, নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে ভোটে অংশ নেয় বিএনপি’
ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে জয়ী হওয়ার জন্য নয়, নির্বাচন প্রশ্নবিদ্ধ করতেই ভোটে বিএনপি অংশ নেয়। এর মাধ্যমে বিএনপি প্রকারান্তরে নিজেদের পায়ে কুড়াল মারছে।
সেতুমন্ত্রী বলেন, যখন মুক্তিযুদ্ধের চেতনাকে চ্যালেঞ্জ করা হয় তখন বিএনপি প্রকাশ্যে একটি বাক্য বলারও সাহস দেখাতে পারে না। অথচ তাদের দলে নাকি বীর মুক্তিযোদ্ধার সংখ্যা বেশি। এমন অপরাজনীতির জন্যই জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে।
শনিবার (১৯ ডিসেম্বর) নওগাঁর মান্দা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, সরকার গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায়। গণতন্ত্রের এগিয়ে যাওয়ার পথ আরো মজবুত করতে শক্তিশালী এবং দায়িত্বশীল বিরোধী দল চায় সরকার। কিন্তু রাজনীতিতে বিএনপির ভয়াবহ দুর্দিন চলছে। তাদের রাজনৈতিক মনস্তত্ত্ব এখন দুর্দশাগ্রস্ত।
এ সময় হাতের তালু দিয়ে আকাশ ঢাকার অপচেষ্টা না করে বাস্তবতা মেনে ও দেশের মানুষের প্রতি শ্রদ্ধাশীল হতে বিএনপি নেতাদের পরামর্শ দেন ওবায়দুল কাদের।
সেতুমন্ত্রী বলেন, দেশের মানুষ ও অর্থনীতি করোনার নেতিবাচক প্রভাব মোকাবিলা করে ঘুরে দাঁড়াতে শুরু করেছে। অর্জন করেছে ঈর্ষণীয় প্রবৃদ্ধি। গ্রাম হতে শহরের প্রতিটি সেক্টরে সরকারের উন্নয়ন দৃশ্যমান।
তিনি আরো বলেন, মুজিববর্ষের মধ্যেই সারা বাংলাদেশের পাড়া ও মহল্লায় শতভাগ বিদ্যুৎ পৌঁছে যাবে এবং গোটা বাংলাদেশ বিদ্যুতের আলোয় আলোকিত হবে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























