জয়পুরহাট প্রতিনিধি
প্রায় ৮ ঘন্টা পর উত্তরাঞ্চলে রেল যোগাযোগ স্বাভাবিক
ফাইল ছবি
জয়পুরহাট সদরের পুরানপৈল রেলগেটে বাস ও ট্রেনের সংঘর্ষে দীর্ঘসময় বন্ধ থাকার পর উত্তরাঞ্চলের রেল যোগাযোগ ফের স্বাভাবিক হয়েছে। শনিবার (১৯ ডিসেম্বর) বেলা পৌনে ৩টা থেকে দুর্ঘটনার প্রায় ৮ ঘণ্টা পর সারা দেশের সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল শুরু হয়।
জয়পুরহাট স্টেশনের মাস্টার আমেনা খাতুন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী একটি ট্রেন ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধারের পর এই রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
এর আগে শনিবার সকালে জয়পুরহাটের পুরানাপৈল এলাকায় ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত বেশ কয়েকজনকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
নিহতদের মধ্যে ৬ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বাসচালক সদর উপজেলার হারাইল গ্রামের মামুনুর রশিদ, হিচমী গ্রামের মানিকের ছেলে রমজান, পাঁচবিবি উপজেলার আটুল গ্রামের সরোয়ার হোসেন, আরিফুর রহমান রাব্বি, আক্কেলপুর উপজেলার চক বিলা গ্রামের দুদু কাজীর ছেলে সাজু মিয়া ও নওগাঁর রানীনগর উপজেলার বিজয়কান্দি গ্রামের বাবু।
আহতদের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- পাঁচবিবি উপজেলার ফারুখ হোসেন, একই উপজেলার সিরাজুল ইসলামের ছেলে জিয়া, টাঙ্গাইলের মাটিকাটা গ্রামের শুকুর আলীর জুলহাস। তারা সবাই বাসযাত্রী।
জয়পুরহাট ফায়ার সার্ভিস কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, পাঁচবিবি থেকে ছেড়ে আসা জয়পুরহাটগামী একটি বাস পুরানাপৈল রেলগট অতিক্রমকালে পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি ট্রেন ওই বাসকে ধাক্কা দিলে বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রেনটি লাইনচ্যুত হয়। ফায়ার সার্ভস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। এখন পর্যন্ত ১২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন আরও ৫ জন। তাদের জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আইনিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























