ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩১, ১৯ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৬:৩৬, ১৯ ডিসেম্বর ২০২০

দেশে করোনা আক্রান্ত পাঁচ লাখ ছুঁই ছুঁই

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে ২৪ ঘণ্টায় নতুন ১ হাজার ২৬৭ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা পাঁচ লাখের কাছাকাছি চলে এসেছে। দেশে ভাইরাসটিতে আক্রান্ত প্রথম ব্যক্তি শনাক্ত হয়েছিল গত ৮ মার্চ।

একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরো ২৫ জনের প্রাণহানি ঘটেছে। 

দেশে করোনায় মোট মৃত্যুবরণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ২৪২ জনে। নতুন শনাক্তদের নিয়ে দেশে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪ লাখ  ৯৯  হাজার ৫৬৩ জন।         

শনিবার (১৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে থেকে এ স কল তথ্য পাওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৩০০ টি। 

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯৮৭ জন। এই নিয়ে দেশে করোনাভাইরাস থেকে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ৪ লাখ ৩৫ হাজার ৬০১ জনে। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়