ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২০, ১৯ ডিসেম্বর ২০২০
আপডেট: ২১:২৩, ১৯ ডিসেম্বর ২০২০

‘এখন বাবা-মা প্রতিবন্ধী সন্তানদের স্বাবলম্বী করার কথা ভাবেন’

তথ্যমন্ত্রী  ড. হাছান মাহমুদ

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

‘আগে আমাদের দেশে প্রতিবন্ধীদের লুকিয়ে রাখা হতো। কিন্তু এখন বাবা-মা তাদের প্রতিবন্ধী সন্তানদের শিক্ষিত করে স্বাবলম্বী করার কথা ভাবেন। প্রধানমন্ত্রীর সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদের বিশেষ উদ্যোগেই আজ প্রতিবন্ধীদের জন্য দেশে নানা কার্যক্রম গৃহীত হয়েছে। বিভিন্ন খাতে তারা ভাতা পাচ্ছেন, বিভিন্ন বিষয়ে পুরস্কার পাচ্ছেন এবং অন্ধকার থেকে আলোতে আসছেন। ’

শনিবার ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে কৃষি সাংবাদিকতায় সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী  ড. হাছান মাহমুদ।

তথ্যমন্ত্রী আরো বলেন, প্রতিবন্ধী কৃষকদের শারীরিক প্রতিবন্ধকতা জয় করে কৃষিতে অবদান রাখাকে অনুকরণীয় হিসেবে বিবেচনা করা হচ্ছে। গত পাঁচ দশকে জনসংখ্যা আড়াইগুণ হয়েছে। প্রতি বছর ২ লাখ একর কৃষি জমি কমলেও কৃষি উৎপাদন বেড়েছে, যা বর্তমান সরকারের সময়োচিত পদক্ষেপ কারণেই সম্ভব হয়েছে। কৃষিজমি যাতে নষ্ট না হয় সেদিকে নগরকৃষি ও ছাদকৃষির ওপরও জোর দিতে হবে।

সম্প্রতি পরিচালিত গবেষণার বরাত দিয়ে তথ্যমন্ত্রী বলেন, দেশের শতকরা ৮৬ জন শারীরিক ও কুষ্ঠ প্রতিবন্ধী মানুষ প্রত্যক্ষভাবে কৃষির সঙ্গে জড়িত। করোনা মহামারির সময়ে দেশের ৮৮ শতাংশ প্রতিবন্ধী মানুষের আয় কমে গেছে। পারিবারিক ব্যয় সংকোচনের জন্য এ সময়কালে ২২ শতাংশ প্রতিবন্ধী মানুষ তাদের কন্যা সন্তানের বিয়ে দিয়েছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়