নিজস্ব প্রতিবেদক
করোনা নিয়ন্ত্রণে থাকায় দেশের অর্থনীতি সচল আছে: স্বাস্থ্যমন্ত্রী
ফাইল ছবি
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা নিয়ন্ত্রণে থাকায় আমাদের অর্থনীতি সচল রয়েছে। যে পর্যন্ত করোনা ভ্যাকসিন না পাব, সে পর্যন্ত সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা ভাইরাস পৃথিবীকে বিপর্যস্ত করে দিয়েছে। যে সকল দেশে করোনা নিয়ন্ত্রণ হয়নি সে সকল দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে। সেই দেশের উন্নয়ন থেমে গেছে, জীবনযাত্রা বন্ধ হয়ে গেছে। কিন্তু করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় আমাদের দেশের অর্থনীতি পরিস্থিতি ভালো আছে। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের সূচক ৫ শতাংশ বেশি আছে।
শনিবার মানিকগঞ্জ শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, বিশ্ব খাদ্য সংস্থা বলেছে করোনায় অনেক দেশের প্রায় ২০০ কোটি মানুষ আগামী বছরে খাদ্য সংকটে পড়ে যাবে । কিন্তু আল্লাহর রহমতে বাংলাদেশে খাদ্যের কোন সমস্যা হবে না।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























