ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:১৪, ১৯ ডিসেম্বর ২০২০

দুর্গম পাহাড়ে আটকে পরা চার শিক্ষার্থীকে উদ্ধার করলো বিমান বাহিনী

ছবি: আইএসপিআর

ছবি: আইএসপিআর

কক্সবাজারের হিমছড়িতে ঘুরতে গিয়ে দুর্গম পাহাড়ে আটকে পড়া চার শিক্ষার্থীকে উদ্ধার করেছে বিমান বাহিনীর একটি দল।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বিমান বাহিনীর একটি এডব্লিউ-১৩৯ সার্চ অ্যান্ড রেসকিউ হেলিকপ্টারের মাধ্যমে শনিবার কক্সবাজারের হিমছড়ি এলাকার দুর্গম পাহাড়ে আটকে পড়া ৪ শিক্ষার্থীকে উদ্ধার করে কক্সবাজার বিমানবন্দরে আনা হয়।

আইএসপিআর আরো জানায়, শনিবার সকালে চার শিক্ষার্থী বেড়াতে এসে কক্সবাজারের হিমছড়ি এলাকার দরিয়ানগর দুর্গম পাহাড়ে পথ হারিয়ে ফেলে। এরপর তারা ৯৯৯ (ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস) এ কল করে। পরে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের নিমিত্তে বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক, চট্টগ্রাম সার্চ অ্যান্ড একটি রেসকিউ টিম গঠন করে এবং বিকেল ৪টা ৩৮ মিনিটে বিমান বাহিনীর একটি এডব্লিউ-১৩৯ সার্চ অ্যান্ড রেসকিউ হেলিকপ্টার দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পাঠায়।

হেলিকপ্টারটি সন্ধ্যা ৫টা ৬ মিনিটের দিকে কক্সবাজার এসে পৌঁছায় এবং সন্ধ্যা ৫টা ২৪ মিনিটে বিমান বাহিনী ঘাঁটি শেখ হাসিনা, কক্সবাজার এর সহায়তায় সার্চ অ্যান্ড রেসকিউ টিমের মাধ্যমে দুর্গম পাহাড়ে আটকে পড়া ৪ শিক্ষার্থীকে উদ্ধার করে বিমান বাহিনী কক্সবাজার বিমানবন্দরে আনে।

উল্লেখ্য, বিমান বাহিনী জাতীয় যেকোনো সংকট মোকাবিলায় সর্বদা জরুরি সহায়তা প্রদান করে আসছে। ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের প্রতিশ্রুতি নিশ্চিতকল্পে বিমান বাহিনী জরুরি বিমান পরিবহন ও মেডিকেল ইভাকোয়েশন (MEDEVAC) সেবা পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত এর প্রয়োজনীয় দিক নির্দেশনায় সার্চ অ্যান্ড রেসকিউ মিশন পরিচালনা করা হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়