ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৫৭, ২০ ডিসেম্বর ২০২০

কুড়িগ্রামে তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস

ফাইল ছবি

ফাইল ছবি

উত্তরের সীমান্তঘেঁষা জেলা কুড়িগ্রামে মাঝারি শৈত্যপ্রবাহ চলমান রয়েছে। রোববার কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে রাজারহাট আবহাওয়া অফিস।

কুড়িগ্রামে শনিবার থেকে মাঝারি শৈত্যপ্রবাহ চলমান রয়েছে। গতকালের তাপমাত্রা ৬.৬ ডিগ্রি সেলসিয়াস। আজ তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে।

তীব্র ঠাণ্ডার কারণে ব্যাহত হচ্ছে জনজীবন। অতিরিক্ত ঠাণ্ডায় শিশু ও বয়স্কদের বিভিন্ন শীতজনিত রোগ বৃদ্ধি পাচ্ছে। হাসপাতালেও শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। 

কনকনে শীত ও ঘন কুয়াশায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ। বন্যায় বসতবাড়ীহারা কয়েক হাজার মানুষ রয়েছেন নিদারুণ শীত কষ্টে। অসহায় জীবন যাপন করছেন খোলা আকাশের নিচে বসবাসকারী মানুষজন। শীত বস্ত্রের অভাবে ভোগান্তিতে রয়েছেন জেলার সাড়ে চার শতাধিক চরাঞ্চলের মানুষ।

জেলা সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান বলেন, হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা এখনও খুব বেশি না। তবে শীতজনিত রোগীদের জন্য উপজেলা মেডিকেল টিম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ অনান্য মেডিকেল টিম প্রস্তুত রয়েছে।

রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, রোববার (২০ ডিসেম্বর) কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল থেকে মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়ে আজও তা চলমান রয়েছে। এই মাসে আরও একটি শৈত্য প্রবাহ হতে পারে। এই শীত ফেব্রুয়ারি কিংবা মার্চে গিয়ে শেষ হতে পারে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়