ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৮, ২০ ডিসেম্বর ২০২০

‘মেজর. হাফিজকে শোকজ করে মুক্তিযোদ্ধাদের অবমাননা করা হয়েছে’

ফাইল ছবি

ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ও একজন খেতাবধারী মুক্তিযোদ্ধা মেজর. হাফিজ উদ্দিনকে সত্য বলার অপরাধে শোকজ করায় দেশের মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি অবমাননা করা হয়েছে। 

রোববার সচিবালয়ে নিজ দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলন তিনি এ মন্তব্য করেন। 

তিনি আরো বলেন, বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও আপাদমস্তক অগণতান্ত্রিক একটি দল। যাদের দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা নেই, তারা রাষ্ট্র পরিচালনায় গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রাখতে পারবে বলে জনগণ বিশ্বাস করে না। নেতিবাচক রাজনীতির কারণে বিএনপি এখন জনবিচ্ছিন্ন এবং তাদের নেতৃত্ব বহুধাবিভক্ত।

মুক্তিযুদ্ধের বিরোধীতাকারীদের সঙ্গে গোপন সখ্য রাখায় বিএনপি ক্রমশ জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি এখন মুক্তিযুদ্ধবিরোধী শক্তির মুখপাত্রে পরিণত হয়েছে। সুযোগ পেলেই বিএনপি তাদের যেকোনো নেতাকে আস্তাকুঁড়ে ছুড়ে ফেলতে পারে।  বিএনপিতে বীর মুক্তিযোদ্ধাদের কোণঠাসা করে রাখার জন্য একটি কুচক্রী মহল সক্রিয় রয়েছে। 

তিনি আরো বলেন, বিএনপির ভেতরের মহলটি দলটিকে মুক্তিযুদ্ধ বিরোধিতাকারীদের এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতা করেছে। আর এর মাধ্যমেই স্পষ্ট হয়েছে, দলীয়ভাবে তারা ভাস্কর্যের অবমাননাসহ দেশে অস্থিতিশীলতা তৈরি করছে এবং অপকর্মের ইন্ধন জোগাচ্ছে।

ওবায়দুল কাদের, বিএনপির ভাইস চেয়ারম্যান যখন দলের বিভিন্ন পর্যায়ে কমিটি-বাণিজ্য এবং মনোনয়ন বাণিজ্যের অভিযোগ তুলেন তখন সে দলের কর্মী ও জনগণের কাছে দলীয় নেতৃত্বের কোনো গ্রহণযোগ্যতা থাকে না। শাক দিয়ে যেমনি মাছ ঢাকা যায় না, তেমনি বিএনপিও তাদের অপরাজনীতি এখন আর ঢেকে রাখতে পারছে না।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়