ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪৪, ২০ ডিসেম্বর ২০২০

‘প্রত্যন্ত অঞ্চলের ছেলে-মেয়েদের প্রতিভাকে কাজে লাগাতে হবে’

ফাইল ছবি

ফাইল ছবি

স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে বসবাস করা ছেলে-মেয়েদের মধ্যেও সুপ্ত প্রতিভা আছে। এই প্রতিভাকে খুঁজে বের করে কাজে লাগাতে পারলে সেই সন্তানটি হয়তো একদিন দেশে বড় ধরনের পরিবর্তন আনবে। দেশকে বিশ্ববাসীর কাছে মর্যাদার আসনে আসীন করবে। দেশ পৌঁছে যাবে উন্নয়নের কাঙ্ক্ষিত লক্ষ্যে।

রোববার রাজধানীর শহীদ তাজউদ্দীন আহমদে ইনডোর স্টেডিয়ামে (বঙ্গবন্ধু স্টেডিয়াম কমপ্লেক্স) বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ব্যাডমিন্টন র‌্যাংকিং টুর্নামেন্ট-২০২০-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

মন্ত্রী বলেন, খেলাধুলা সুস্থ ও নৈতিকতা সম্পন্ন মানুষ, পারস্পরিক বন্ধন এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করে সমাজে বড় ধরণের পরিবর্তন আনতে পারে। 

তাজুল ইসলাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খেলাধুলার গুরুত্ব অনুধাবন করে তার জীবদ্দশায় দেশের ক্রীড়াঙ্গনকে বিস্তারের উদ্যোগ গ্রহণ করেন। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা দেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক পর্যায়ে নিতে নিরলসভাবে কাজ করছেন। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়াপ্রেমী উল্লেখ করে তিনি বলেন, তার সময়োপযোগী সিদ্ধান্তের ফলে দেশ খেলাধুলার বিভিন্ন ইভেন্টে বিশ্ব দরবারে সম্মানজনক অবস্থায় জায়গা করে নিয়েছে।

মন্ত্রী বলেন, করোনার কারণে সারাবিশ্বে বিভিন্ন কর্মসূচি ও পরিকল্পনা ভেস্তে গেছে তেমনিভাবে বাংলাদেশও খেলাধুলাসহ স্বাভাবিক জীবনযাত্রায় ছন্দপতন ঘটেছে। কিন্তু বাংলাদেশ থেমে নেই। করোনা মহামারির মধ্যেও উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়