নিজস্ব প্রতিবেদক
পি কে হালদারের ৭০–৮০ গার্লফ্রেন্ডের সন্ধান পেয়েছে দুদক
ফাইল ছবি
রিলায়েন্স ফাইন্যান্স ও এনআরবি গ্লোবাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার (পি কে) হালদারের বান্ধবীদের সন্ধান পেয়েছে দুদক। পি কে হালদারের আর্থিক প্রতিষ্ঠান থেকে এসব বান্ধবীদের অ্যাকাউন্টে টাকা গেছে।
রোববার(২০ ডিসেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান এসব জানান।
দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে খুরশীদ আলম খান বলেন, ‘পি কে হালদারের বিরুদ্ধে তদন্ত করতে গিয়ে আমরা টাকার উৎস খুঁজব। টাকা খুঁজতে গিয়ে কান টানলে মাথা যদি চলে আসে, সেভাবে কোনো ব্যক্তি চলে এলে সে ক্ষেত্রেও তদন্ত হবে। পিকে হালদারের গার্লফ্রেন্ডের অ্যাকাউন্টে টাকা গেছে এবং সেই টাকা পি কে হালদারের আর্থিক প্রতিষ্ঠান থেকেই গেছে। সে টাকা কীভাবে লেনদেন হয়েছে, তা দেখার বিষয়।’
কতজনের অ্যাকাউন্টে গেছে, সাংবাদিকদের এমন প্রশ্নে খুরশীদ আলম খান বলেন, ৭০–৮০টি অ্যাকাউন্টে গেছে বলে মনে হচ্ছে। বিষয়টি যাচাই–বাছাই করা হচ্ছে।
এর আগে ১৮ নভেম্বর ‘পি কে হালদারকে ধরতে ইন্টারপোলের সহায়তা চাইবে দুদক’ শিরোনামে একটি দৈনিকে প্রতিবেদনে ছাপা হয়। এই বিষয়ে গণমাধ্যমে আসা প্রতিবেদন বিবেচনায় নিয়ে গত ১৯ নভেম্বর বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত রুল দিয়ে পি কে হালদারকে দেশে ফিরিয়ে আনতে ও গ্রেপ্তারে পদক্ষেপ বিষয়ে লিখিতভাবে দুদক চেয়ারম্যানসহ বিবাদীদের জানাতে বলেন।
এর ধারাবাহিকতায় ৯ ডিসেম্বর বিষয়টি আদালতে ওঠে। সেদিন আদালত পি কে হালদারের বিরুদ্ধে দুদকের করা মামলার তদন্ত ও তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইন্টারপোলের কাছে পাঠানোর অগ্রগতি জানতে নির্দেশ দেন। উচ্চ আদালতে ৩ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য আছে।
পি কে হালদারের বিষয়ে হাইকোর্টের স্বতঃপ্রণোদিত রুলের পর অনেক ভুক্তভোগী এসে দেখা করে তাঁর সঙ্গে কথা বলেছেন বলে জানান আইনজীবী খুরশীদ আলম খান।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























