ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

আইনিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩০, ২১ ডিসেম্বর ২০২০

ঢাকা থেকে সৌদি যাওয়ার সব ফ্লাইট বন্ধ

নতুন ধরনের করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় কঠোর পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। আকাশ, সড়ক ও নৌপথ- এই তিন পথেই বাইরের দেশ থেকে মানুষের প্রবেশ বন্ধ ঘোষণা করেছে সৌদি আরব।

স্থানীয় সময় রবিবার (২০ ডিসেম্বর) কর্তৃপক্ষ এই ঘোষণা দেয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে আর নিউজ।

এদিকে সৌদির এমন সিদ্ধান্তের ফলে আগামী এক সপ্তাহের জন্য ঢাকা থেকে সৌদি আরবগামী সব ফ্লাইট বন্ধ রাখবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সোমবার (২১ ডিসেম্বর) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে সমকালকে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক ও জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার।

তিনি জানান, আগামী এক সপ্তাহ এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে যাদের ফ্লাইট ছিল; তারা ফ্লাইট চালু হওয়ার পর আসন খালি থাকা সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে পরে দেশটিতে যাওয়ার সুযোগ পাবেন।

এর আগে রোববার সৌদি সরকার আগামী এক সপ্তাহ সে দেশের সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করার ঘোষণা দেয়। একই সঙ্গে সড়ক ও নৌপথেও সৌদিতে প্রবেশও বন্ধ রাখা হয়েছে।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়