ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৭, ২১ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৫:২৮, ২১ ডিসেম্বর ২০২০

একদিনে আরো ৩২ মৃত্যু, নতুন শনাক্ত ১৪৭০

করোনাভাইরাস। ফাইল ছবি

করোনাভাইরাস। ফাইল ছবি

দেশে ২৪ ঘণ্টায় নতুন ১ হাজার ৪৭০ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরো ৩২ জনের প্রাণহানি ঘটেছে। 

দেশে করোনায় মোট মৃত্যুবরণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৩১২ জনে। নতুন শনাক্তদের নিয়ে দেশে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২ হাজার ১৮৩  জন।             

সোমবার (২১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে থেকে এ সকল তথ্য পাওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৫  হাজার ৬৬৯ টি।

একদিনে আরো  ২ হাজার ১৬৭ জন সুস্থের তালিকায় নাম লিখেয়েছন। এ নিয়ে দেশে করোনাভাইরাস থেকে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৩৯ হাজার ৬৯৪ জনে। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়