নিজস্ব প্রতিবেদক
বরাদ্দ বাসায় না থাকলে ভাতা বাতিল: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বরাদ্দ বাসায় না থাকলে, বাসাভাড়া বাবদ তাদের যে ভাতা দেয়া হয় তা বাতিলের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশনা দেন।
একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পরিকল্পনা বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. আসাদুল ইসলাম।
প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে সচিব বলেন, ‘সরকারি বেতন বৃদ্ধির ফলে এখন যে হাউজ রেন্ট (বাড়িভাড়া) পাওয়া যায়, সেটার চেয়ে কম পয়সায় বাইরে বাসাভাড়া পাওয়া যায়। এজন্য বাসাগুলো তৈরি থাকে, অব্যবহৃত থাকে এবং নষ্ট হয়। ফলে একটা নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন যে, যাদের নামে বাসা বরাদ্দ হবে তাদের থাকতেই হবে। যদি না থাকেন তাহলে তারা বাড়িভাড়া বাবদ ভাতা পাবেন না। এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এদিন একনেক সভায় তিন হাজার ৩০৮ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। মোট ব্যয়ের এক হাজার ২৪৫ কোটি ৩০ লাখ টাকা দেবে সরকার, সংস্থার নিজস্ব অর্থায়ন ২০ কোটি ৯৮ লাখ ও বিদেশি ঋণ দুই হাজার ৪২ কোটি আট লাখ টাকা।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























