ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

আইনিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৩, ২৩ ডিসেম্বর ২০২০

এ বছরের ডিসি সম্মেলন স্থগিত

মহামারী করোনাভাইরাসের কারণে চলতি বছর বাৎসরিক ডিসি (জেলা প্রশাসক) সম্মেলন স্থগিত করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠপ্রশাসন অনুবিভাগ) শেখ রফিকুল ইসলাম বুধবার (২৩ ডিসেম্বর) এ তথ্য জানান।  

অতিরিক্ত সচিব বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ডিসি সম্মেলন স্থগিত করার কথা আমাদের জানানো হয়েছে, আমরা এখন সেভাবেই কাজ করছি।

আগামী ৫ থেকে ৭ জানুয়ারি ঢাকায় ডিসি সম্মেলন হওয়ার কথা ছিল। অন্যান্য বছর সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে এই সম্মেলনের কার্য-অধিবেশনগুলো হলেও এবছর করোনার কারণে ওসমানী স্মৃতি মিলনায়তনে সেসব অধিবেশন করার পরিকল্পনা নেওয়া হয়েছিল।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়