ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৬, ২৩ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৭:০৬, ২৩ ডিসেম্বর ২০২০

‘যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল স্বাভাবিক থাকছে’

বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলী

বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলী

যুক্তরাজ্যে নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। ফলে সঙ্গে সব ধরনের বিমান যোগাযোগ বন্ধের ঘোষণা দিয়েছে বিভিন্ন দেশ। কিন্তু এই বিষয়ে বাংলাদেশ এখনও কোনো ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নেয়নি।

বুধবার (২৩ ডিসেম্বর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলী এ তথ্য জানিয়েছেন।

বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ যাত্রী টার্মিনালের বর্ধিতাংশ, আন্তর্জাতিক বহির্গমন হলে বীর মুক্তিযোদ্ধা ও বয়স্ক নাগরিকদের জন্য স্থাপিত কর্নার এবং সৈয়দপুর বিমানবন্দরের নবনির্মিত যাত্রী লাউঞ্জের উদ্বোধনকালে প্রশ্নোত্তর পর্বে তিনি ফ্লাইট চালু রাখার বিষয়টি স্পষ্ট করেন।

প্রতিমন্ত্রী বলেন, ইউরোপের করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আপাতত যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল স্বাভাবিক থাকছে। যথাসময়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিবে।

তিনি বলেন, আপাতত লন্ডন ফ্লাইট চালু থাকছে। আমাদের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ সার্বক্ষণিক বিষয়টি মনিটরিংয়ে রাখছে। যাত্রীদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে দেশে ঢুকতে দেয়া হচ্ছে। 

প্রতিমন্ত্রী আরো বলেন, বিভিন্ন দেশ থেকে যারা যুক্তরাজ্য হয়ে বাংলাদেশে আসছেন, তাদের তথ্য আমরা সংগ্রহে রাখছি। তাদেরকে নিয়মতান্ত্রিকভাবে স্বাস্থ্য পরীক্ষার পরই ছাড়া হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়