ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৯, ২৩ ডিসেম্বর ২০২০

দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১৩৬৭, মৃত্যু ৩০

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে ২৪ ঘণ্টায় নতুন ১ হাজার ৩৬৭ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরো ৩০ জনের প্রাণহানি ঘটেছে।

দেশে করোনায় মোট মৃত্যুবরণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৩৫৯ জনে। নতুন শনাক্তদের নিয়ে দেশে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৪  হাজার ৮৬৮ জন।

বুধবার (২৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে থেকে এ সকল তথ্য পাওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৯৩২টি।

একদিনে আরো ২ হাজার ৪১৬ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে করোনাভাইরাস থেকে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৪৪ হাজার ৩৪৫ জনে।  

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়