ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৬, ২৭ ফেব্রুয়ারি ২০২১

কারাবন্দি অবস্থায় লেখক মুশতাকের মৃত্যু, তদন্ত কমিটি গঠন

লেখক মুশতাক আহমেদ। ফাইল ছবি

লেখক মুশতাক আহমেদ। ফাইল ছবি

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে গাজীপুর জেলা প্রশাসন।

শুক্রবার রাতে গাজীপুরের ডিসি এসএম তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই সদস্যের ওই কমিটিকে আগামী দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

তদন্ত কমিটিতে সদস্য করা হয়েছে- জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. ওয়াসিউজ্জামান চৌধুরী ও উম্মে হাবিবা ফারজানা।

ডিসি বলেন, আমরা যতটুকু জেনেছি, বৃহস্পতিবার সন্ধ্যায় মুশতাক আহমেদ বাথরুমে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, মুশতাক আহমেদের মৃত্যুর আগে তার চিকিৎসায় কারো কোনো অবহেলা আছে কি-না মূলত তা খতিয়ে দেখতেই আভ্যন্তরীণভাবে এ কমিটি করা হয়েছে।এছাড়া তার মৃত্যুতে অন্য কোনো কারণ আছে কি-না তা তার ভিসেরা প্রতিবেদন পাওয়ার পর চিকিৎসক/বিশেষজ্ঞরা জানাবেন।

উল্লেখ্য, গত বছরের মে মাসে জনপ্রিয় কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর এবং লেখক মুশতাক আহমেদকে ঢাকার বাসভবন থেকে গ্রেফতার করে পুলিশ। ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেয়ার অভিযোগে রমনা থানায় তাদের দুই জনসহ ১১ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।

এই মামলায় বন্দি থাকা অবস্থায় বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লেখক মুশতাক আহমেদ। শুক্রবার সুরতহাল ও ময়নাতদন্ত শেষে মুশতাকের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় গাজীপুর সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে কারা কর্তৃপক্ষ।

আইনিউজ/এসডিপি

সংশ্লিষ্ট খবর-

কারাগারেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন লেখক মুশতাক

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়